ads

রবিবার , ১১ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো

খবর টি পড়েছেন : ৩৪৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১ মে রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে কেমন প্রজ্ঞাপন আসে সে অপেক্ষায় আছি। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো। তবে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সাধুবাদ জানায় জামায়াতে ইসলামী।

অপর এক প্রশ্নে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব। দেশের রাজনৈতিক পরিবেশ ভালো রাখতে দুর্বৃত্তদের যেন কোনো দল আশ্রয় না দেয় সে আহ্বানও জানান ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দুর্বৃত্তরা পরিবেশ ধ্বংস করছে। রাজনৈতিক শেল্টার ছাড়া অপরাধ করার সাহস কেউ করে না।

Shamol Bangla Ads

দেশের গরিব মানুষদের অধিকার নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধনী-গরিব সবার ট্যাক্সে দেশ চলছে। তবে বেশির ভাগ মানুষ জানেই না তারা সরকারকে ট্যাক্স দিয়ে দেশ চালিয়ে নিচ্ছেন, কারণ তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্ধ হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ পরবর্তী সংবাদ শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads