ads

বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি : বিডা চেয়ারম্যান

খবর টি পড়েছেন : ৩৫৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ডেনমার্কভিত্তিক শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান এপি মোলার মায়ের্স্ক (এপিএম) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। ৮ মে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শনকালে সাংবাদিকদের ওই তথ্য জানান তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের সঙ্গে তিনি আজ চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। আজ বিকেল সাড়ে ৪টায় একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

আশিক চৌধুরী বলেছেন, আমাদের এখন মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশকে মেনুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা। এ জন্যে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরসমূহের উন্নয়ন জরুরি। এজন্য বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের কাজ করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন আজ পরবর্তী সংবাদ আবদুল হামিদের দেশত্যাগ : ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে…

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads