ads

বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবদুল হামিদের দেশত্যাগ : ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

খবর টি পড়েছেন : ৪৫১
আবদুল হামিদের দেশত্যাগ : ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে, কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্ত কর্মকর্তা ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে বরখাস্তকৃত তিন পুলিশ কর্মকর্তার নামপরিচয় প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর।

সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর তদন্তের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।

বৃহস্পতিবার (০৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, এদিন রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। তিনি চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড গিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এ মামলাটি করা হয়। মামলার বিবরণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও উল্লেখ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি :… পরবর্তী সংবাদ দ্রুত সিদ্ধান্ত না আসলে আবারো ‘ঢাকা মার্চ’: নাহিদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads