ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইজিপি ব্যাজ প্রাপ্তিতে শেরপুরের পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
মে ৪, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আইজিপি ব্যাজ পাওয়ায় শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

Shamol Bangla Ads

৪ মে রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে ওই জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা।
পরবর্তীতে পুলিশ সুপারকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সেইসাথে তার ভবিষ্যৎ‌ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

উল্লেখ্য, শেরপুর জেলার অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’ ভূষিত হয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

Need Ads
error: কপি হবে না!