ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

খবর টি পড়েছেন : ৪৩৭
শ্রীবরদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল হক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৪ মে রবিবার সকালে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মাধবপুর-মুরগাচুরা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শহিজল হক একই গ্রামের মৃত অছিমদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বৃদ্ধ শহিজল হক শ্রীবরদী উপজেলার মাধবপুর-মুরগাচুরা গ্রামের উকিল মিয়ার মৎস্য প্রজেক্টের পুকুর পাড়ে ঘাস কাটতে যায়। এসময় প্রজেক্টের সেচ পাম্পের সাথে থাকা খুঁটির জিআই তারে জড়িয়ে শহিজল হক বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই ঘটনায় নিহতের ছেলে সওদাগর বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মৎস্য প্রজেক্ট মালিক উকিল মিয়া বলেন, কিভাবে খুঁটির জিআই তার বিদ্যুতায়িত হয়েছিলো তা আমি জানি না।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইজিপি ব্যাজ প্রাপ্তিতে শেরপুরের পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads