ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
মে ৪, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

শেরপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. ফজলুল হক (৪৫) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ মে রবিবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত ফজলুল হক ওই গ্রামের মৃত সমেশ উদ্দিনের ছেলে এবং এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ফজলুল হক শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। রবিবার সকাল ১০টার দিকে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বাড়ির পাশে একটি কাঠবাগানে মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফজলুল হকের লাশ দেখতে পেয়ে সদর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহত ফজলুল হকের লাশ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Shamol Bangla Ads

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, নিহত ফজলুল হকের পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতসহ তলপেট ও হাটুতে জখম রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!