ads

বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে

শ্যামলবাংলা ডেস্ক
মে ১, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপদ থাকবে। তারা সম্মান ও যোগ্যতার সঙ্গে কাজ করবে। ১ মে
বৃহস্পতিবার সকালে পল্টন মোড়ে আয়োজিত শ্রমিক সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Shamol Bangla Ads

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত মে দিবসের সমাবেশে জামায়াত আমির আরও বলেন, শ্রমিকরা আজ বিভিন্নভাবে নিপীড়নের শিকার। তাদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। আবার চাঁদাবাজদের জুলুম-নির্যাতনেও শ্রমিকদের কষ্ট পোহাতে হচ্ছে। মালিক ও শ্রমিক পরস্পরের পরিপূরক। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার ভিত্তিতেই দেশ গড়া সম্ভব।

নারী শ্রমিকদের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, পুরুষ কর্মীদের জন্য নামাজের জায়গা, বিশ্রামের ব্যবস্থা থাকলেও, নারীদের জন্য এসব সুবিধা এখনো অনুপস্থিত। বৈষম্যহীন সমাজ গড়তে হলে নারী-পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ‘অনেক শ্রমিক এত অল্প বেতন পান যে, ওভারটাইম ছাড়া তাদের জীবন চলে না। এই অমানবিক জীবনের অবসান ঘটানো সময়ের দাবি। জামায়াত যদি ক্ষমতায় আসে, তবে শ্রমিকদের এই দুরবস্থার পরিবর্তন ঘটানো হবে।’

Shamol Bangla Ads

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, বিগত ১৫ বছরে হাজারো শ্রমিক অন্যায়ভাবে হয়রানির শিকার হয়েছেন, জেলে পাঠানো হয়েছে। এসব ঘটনার বিচার চাই। পাশাপাশি শ্রমিকবান্ধব আইন ও স্বাস্থ্যবীমা চালুর দাবিও জানান তারা। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করে নেতারা বলেন, সত্যিকারের উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশের প্রতিটি শ্রমিকের মুখে হাসি ফুটবে।

Need Ads
error: কপি হবে না!