ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২২, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ

‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (২২ এপ্রিল মঙ্গলবার) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, আমিনুল ইসলাম আঙ্গুর, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া, জেলা সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সেবা কর্মকর্তা হাসানুজ্জামান প্রধান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কী প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!