ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
এপ্রিল ২২, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। উপজেলার সদর ইউনিয়নের দহের পাড় বাজার হতে বালুঘাট-শিমুলচুড়া বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবি তুলেন তারা। ২১ এপ্রিল সোমবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ভূক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

Shamol Bangla Ads

এসময় বক্তব্য রাখেন যুবদল নেতা শামছুজ্জামান স্বপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজিন সোবহান, আলমগীর হাসান লিটনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা বলেন, সামান্য বৃষ্টিতে এই রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনা। এমনকি এলাকাটি কৃষি অঞ্চল হওয়া উৎপাদিত পণ্য বাজারের নিয়ে যেতে বিপাকে পড়ে কৃষকরা। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করা দরকার। এসময় কয়েক শতাধিক লোকজন ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!