ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু তোলায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, ১৪ ড্রেজার ধ্বংস

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
এপ্রিল ২২, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে অভিযানকালে ১৪টি ড্রেজার মেশিন ধ্বংস ও ১৮টি বাঁশের মাচাসহ বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামও জব্দ ও অপসারণ করা হয়।

Shamol Bangla Ads

২২ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মরিচপুরাণ ইউনিয়নের রাবারড্যাম, রাজাখালপাড়, ফকিরপাড়া স্থানে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

জানা যায়, বাংলা ১৪৩১ সনে ভোগাই ও চেল্লাখালী নদীর ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চলতি ১৪৩২ সনে নতুন কোনো ইজারা দেওয়া হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি ও প্রচারণা চালানো হলেও কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে উত্তোলন চালিয়ে যাচ্ছিল। পরে মঙ্গলবার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ইউএনও ও এসিল্যান্ড অফিসের স্টাফবৃন্দ, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ছাত্র, স্বেচ্ছাসেবকগণ অংশ নেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি সনে কোনো ইজারা না থাকায় ভোগাই ও চেল্লাখালী নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩ অনুযায়ী এই অভিযান চালানো হয়। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads