ads

বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়াতেও হাউজফুল দাগি, বাড়ছে শো

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

দেশের মাল্টিপ্লেক্সেগুলোতে দারুণ দর্শক টেনেছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। সিনেমাটির জন্য দর্শকদের মাঝে হাহাকার তৈরি হয়েছিল। ফলে ঈদের ২ সপ্তাহ পরও সিনেমাটির শো হাউজফুলের খবর আসছে। দেশ মাতিয়ে এবার সিনেমাটিদেশের বাইরেও চমক দেখাতে শুরু করেছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশটির সিডনিতে গত ১২ এপ্রিল সিনেমাটি মুক্তির পর থেকে হাউজফুল যাচ্ছে বলে খবর আসছে।

Shamol Bangla Ads

নির্মাতা শিহাব শাহীন জানান, পথ প্রোডাকশন এবং ঈগল এন্টারটেইনমেন্টের পরিবেশনায় ২৭ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫টি শোর অগ্রিম টিকিট বিক্রি চলছে। একই পরিবেশকের অধীনে নিউজিল্যান্ডে মুক্তি পাবে সিনেমাটি। এরপর পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও অনেক দেশে মুক্তির কথা রয়েছে।

পথ প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয়, মুক্তির পর অলরেডি শো হাউজফুল যাচ্ছে। শুরুতে অস্ট্রেলিয়ায় ১৫টি শো চলার কথা থাকলেও, দর্শক চাপে আরও ৫টি শো বেড়ে ২০ টি শো চালানো হবে।

Shamol Bangla Ads

‘দাগি’তে অভিনয় করেছেন আফরান নিশো। এই সিনেমার মাধ্যমে ২ বছর পর সিনেমায় ফিরেছেন তিনি। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।

Need Ads
error: কপি হবে না!