বৈশাখে অপূর্ব-সাবিলার ‘ভুল সবই ভুল’

খবর টি পড়েছেন : ৫৬৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গল্পটা এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর যা যেতেই স্ত্রী সাবিলা নূর অনেকটা বুঝে ফেলে তার স্বামী অপূর্ব বেগুণের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না।

Shamol Bangla Ads

দাম্পত্য জীবনের নানাদিকের এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভুল সবই ভুল’। ইমদাদ বাবুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। কয়েকমাস আগে ভুল সবই ভুল নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পহেলা বৈশাখের দিনে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হবে।

মাসরিকুল আলম বলে, কারো মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো উপভোগ্য নাটক। এককথায় ব্যাপক বিনোদন পাবে। এই কাজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর হিউমার। নাটকে অপূর্ব ভাইয়ের কমেডি টাইমিং ছিল খুব দারুণ হয়েছে। দর্শক দেখলে বুঝবেন।

Shamol Bangla Ads

অপূর্ব-সাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, সৌম চৌধুরী, শামিমা নাজনিন প্রমুখ।

নির্মাতা জানান, অপূরব-সাবিলা জুটিকে তার চতুর্থ কাজ এটি। এর আগের কাজগুলো থেকে এটি পুরোপুরি আলাদা। টিভি প্রচার হলে যারা দেখেছেন পছন্দ করেছেন, এবার ইউটিউবে দেখা যাবে

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রাবন্তীর হ্যাট্রিক ডিভোর্স পরবর্তী সংবাদ অভিনেত্রী হিসেবে আমার চাওয়া এভাবে পূরণ হবে না:…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads