ads

রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

খবর টি পড়েছেন : ৪১১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল রবিবার দুপুরে শেরপুরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

এসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন মুসল্লীরা।

এর আগে মাদ্রাসা মাঠে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি শফিউল আলম চানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, ব্যবসায়ী লুৎফর রহমান বাদল প্রমুখ।

Shamol Bangla Ads

এসময় বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলি সকল পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিখোঁজের দুদিন পর ভুট্টা খেত থেকে সবজি… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads