ads

রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিখোঁজের দুদিন পর ভুট্টা খেত থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৩, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

শেরপুরে নিখোঁজের দুদিন পর ভুট্টা খেত থেকে মাহবুবুর রহমান আনন্দ (২৭) নামে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ১৩ এপ্রিল রবিবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের নতুন ঈদগাহ মাঠের পাশে একটি ভুট্টা খেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত ওই সবজি ব্যবসায়ী আনন্দ পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, আনন্দ একজন ক্ষুদ্র সবজি ব্যবসায়ী ছিলেন। তিনি জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ভাড়া থাকতেন। গত ১১ এপ্রিল শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার দুপুরে শেরপুর সদর উপজেলার দিকপাড়া গ্রামের নতুন ঈদগাহ মাঠের পাশের ভুট্টা খেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে লাশটি নিখোঁজ আনন্দের বলে শনাক্ত করে তার পরিবার।

নিহতের জেঠাতো ভাই মো. আনিসুল জানান, শুক্রবার রাত থেকে হঠাৎ আনন্দর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ তার লাশ পাওয়া গেল। আমরা তার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চাই।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম জানান, লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!