ads

রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৪৬৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে ইমরান হাসান শাওন (৩০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক তার কার্যালয়ে ওই আদেশ দেন। একই সাথে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃত ইমরান হাসান শ্রীবরদী উত্তরবাজার এলাকার মফিজল হকের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী ইমরান হাসান শাওন সরকারি কলেজে বাউন্ডারি সংলগ্ন একটি বাসায় চুরি করতে যায়। বাড়ির লোকজন গিয়ে দেখে বাসার গেইট ভিতর থেকে লাগানো। পরে বাউন্ডারির উপর দিয়ে বাড়ির ভেতরে তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। খরব পেয়ে পুলিশ মাদকসেবীকে সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে নিয়ে যায়। এসময় পুলিশ তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট, গ্যাস লাইট, টাকাসহ মাদক সেবনের অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইদিন সাজা পরোয়ানামূলে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ পরবর্তী সংবাদ শেরপুরে ভিডব্লিবি’র উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে জেলা অবহিতকরণ সভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads