ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের আইটেম গানে তামান্না ভাটিয়া

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১১, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

আবারও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এলেন তামান্না ভাটিয়া। এবার তাকে দেখা যাবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা এখন রীতিমতো ভাইরাল।

Shamol Bangla Ads

তার আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, সোনালি পোশাকে তামান্না ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, চুল বাতাসে উড়েছে, পেছনে দঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। সেই ক্লিপ দেখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

তাদের এই কৌতূহলের কারণে নির্মাতারা ঘোষণা দিয়েছেন, আগামীকাল প্রকাশ করা হবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানটি। যেখানে তামান্নাকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন দর্শক। গানটি অভিনেত্রীর আগের সব গানের রেকর্ড ভেঙে দেবে বলেও ভারতীয় গণমাধ্যমে আশা প্রকাশ করেছেন নির্মাতারা।

Shamol Bangla Ads

এদিকে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুন চোখে দেখা শুরু করেছেন দর্শক। তাঁর নাচ এতটাই সাড়া ফেলেছে যে নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন।

দর্শকও ড্যান্স ডিভা হিসেবে পর্দায় বারবার দেখতে চাইছেন তামান্নাকে। যে কারণে ‘কাভালা’র পর ‘আরনমানাই-৪’ সিনেমার ‘আচাচো’, ‘জয় লাভা কুশা’র ‘সুইং জারা’ এবং ‘স্ত্রী-২’-এর ‘আজ কি রাত’ আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!