ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

খবর টি পড়েছেন : ২৫৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই ওই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ৯ এপ্রিল মঙ্গলবার দেশটির একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ফ্রান্স গঠনমূলক ভূমিকা রাখতে চায়। এ লক্ষ্যে আগামী জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের একটি সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। ওই সম্মেলনে ফ্রান্স কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে।

Shamol Bangla Ads

ফ্রান্সের এই সম্ভাব্য স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইউরোপের একটি প্রভাবশালী দেশ হিসেবে ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে তা ফিলিস্তিন সংকট সমাধানের প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন আনতে পারে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৬টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপে ইতোমধ্যে স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়ার মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি ৭৯ পরবর্তী সংবাদ অধিকাংশ দেশ ১০ শতাংশ শুল্ক থেকে কিছুটা ছাড়…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads