ads

বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি ৭৯

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জনেরও বেশি মানুষ। খবর বিবিসির। শত শত লোক ঘটনাস্থলের ভেতরে ছিল এবং প্রায় ৪০০ উদ্ধারকর্মী এখনও জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Shamol Bangla Ads

নিহতদের মধ্যে প্রাদেশিক গভর্নর ও সাবেক মেজর লিগ বেসবল পিচার অক্টাভিও ডোটেলও রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ৫১ বছর বয়সী ডোটেল। স্থানীয় সময় ৮ এপ্রিল মঙ্গলবার ভোরে জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্টে ওই ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মধ্যে তিনিও রয়েছেন বলে জানা গেছে।

ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেনদেজ জানান, ধসে পড়া ছাদের নিচে চাপা পড়াদের অনেকেই এখনো জীবিত আছেন বলে তিনি আশাবাদী।

Shamol Bangla Ads

Need Ads
error: কপি হবে না!