ads

বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ৯, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

এতে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ মো. আলÑআমীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা নুরুল ইসলাম, আদিবাসী নেত্রী রবেতা ম্রং, শিক্ষক রোস্তম আলী, ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাংবাদিক মো. জাহিদুল হক মনির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সংগঠক মো. লুৎফর রহমান লাজু প্রমুখ।

সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Shamol Bangla Ads

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!