ads

মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪৮ ড্রেজার ধ্বংস, একজনের কারাদন্ড

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভোগাই নদীর ২ পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪৮টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস, ১টি ট্রাক, ১টি ভেকু জব্দ, বালু উত্তোলনের ১১টি বাঁশের মাচা, অসংখ্য পাইপ ও অবৈধ সরঞ্জাম রাখার ২টি অস্থায়ী ঘর ভেংগে গুড়িয়ে দেওয়া হয়েছে। একইসাথে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

৮ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার হাতীপাগাড়-ভাংগা এলাকায় ভোগাই নদীতে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

Shamol Bangla Ads

জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads