ads

বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুরোহিতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খবর টি পড়েছেন : ৫৫৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুরে পুরোহিতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

৯ এপ্রিল বুধবার সকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শহরের গোপালবাড়ীস্থ শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক জিতেন মজুমদার, সদস্য সচিব সুব্রত দে, জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি কমল চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ময়মনসিংহ বিভাগের জুনিয়র কনসালটেন্ট টুম্পা দেবনাথ, সেজুতি রায়, প্রকল্পের প্রশিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী বিপুল ও বিশ্বনাথ ভট্টাচার্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

৯ দিনব্যাপী এ প্রশিক্ষণে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্যপুষ্টি ও স্বাস্থ্য সেবা এবং ভূমি আইন ও আইসিটি বিষয়ে পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণে জেলার ৫ উপজেলার ২৫ জন পুরোহিত অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads