ads

মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিনামূল্যে আউশ ধানবীজ ও সার বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ৮, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান ও মো. ওয়াহিদুজ্জামান নূর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্র জানায়, ২০২৪/২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় এদিন উপজেলার ৭টি ইউনিয়নের ৩৬৫ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!