ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিশিষ্ট নাগরিকদের সম্মানে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খবর টি পড়েছেন : ৪৮৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে নকলা পৌরশহরের নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে এসবের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য, বিভাগীয় সেক্রেটারি প্রচার ও মিডিয়া এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি)।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য মু. ফারদিন হাসান হাসিন।

Shamol Bangla Ads

আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন নকলা উপজেলা শাখা ও হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী, হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য রাব্বেনুর চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, বিএনপি নেতা গোলাম মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাইয়্যান আল মাহাদি অনন্ত, উপজেলা গণঅধিকার পরিষদ নেতা সোহেল রানা, কলেজ শিক্ষক গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সাংবাদিক হারুনুর রশীদ প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা শাখার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ, উপজেলা হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দের ফ্রি… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads