ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী পালন

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছেন উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা। ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে শ্রীবরদী উপজেলার সর্বস্তরের ছাত্র -জনতার আয়োজনে ওই গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়।

Shamol Bangla Ads

গণস্বাক্ষর কর্মসূচীতে বক্তব্য রাখেন ব্যারিস্টার মো. শাহাদাৎ হোসেন জিকু, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকুনুজ্জামান রুকন, সমাজসেবক মোঃ রুমান, মোঃ সুমন, সুলতান মাহমুদ সুমন, আল শাহরিয়ার শুভ, সালমান, আরিফ, শাকিল প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ দিন থেকে একটি মহল শেরপুর জেলা শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া, বালিজুড়িসহ ঝিনাইগাতী, নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ও পাহাড় ধ্বংস করছেন। এ ব্যাপারে প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ নিচ্ছেন না।

Shamol Bangla Ads

শুধু লোক দেখানো দু,একটি অভিযান পরিচালনা করলেও থেমে নেই বালু উত্তোলন। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে নদী ও পাহাড়কে বাঁচানোর দাবি জানান বক্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads