ads

বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ২৬, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে হামদর্দ। ২৬ মার্চ বুধবার সকালে নকলা পৌরশহরের শহিদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

Shamol Bangla Ads

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক কবিরাজ জাহাঙ্গীর হোসেন আহমেদ, হামদর্দ নকলা শাখার সহকারি মেডিকেল অফিসার হাকীম সানজিদা ইয়াসমিন ও সাংবাদিক শফিউল আলম লাভলু।

ওইসময় হামদর্দ নকলা শাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন, বিক্রয় প্রতিনিধি সোলায়মান হোসেন, অফিস সহায়ক মো. রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধশত দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!