শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজের দায়িত্ব নিয়েই কর্মকর্তা, শিক্ষক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন গভর্নিং বডির নয়া সভাপতি ইসরাত জাহান পান্না।

সম্প্রতি কলেজ মিলনায়তনে আয়োজিত ওই সভায় তিনি কলেজের শিক্ষাসহ সার্বিক মানোন্নয়নে সকলকে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে ভবিষ্যত পরিকল্পনাগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।

উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের শিল্প বিষয়ক সম্পাদক শিক্ষানুরাগী ইসরাত জাহান পান্নাকে সভাপতি ও আশরাফ আলীকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করে ৫ সদস্যের গভর্নিং বডির অনুমোদন দেয়। ইসরাত জাহান শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং উচ্চ শিক্ষিত নারী উদ্যোক্তা।




