ads

বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মার্চ ২৬, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

২৬ মার্চ বুধবার উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত ওই কোরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল।

ওইসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Shamol Bangla Ads

কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!