ads

বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ বুধবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ও শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি আঃ রহিম দুলাল, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান খোকন, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনী, উপজেলা ছাত্রদলের আহবায়ক রোকনুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক শুভন শাহরিয়া রাফিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিক নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Shamol Bangla Ads

এছাড়াও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর অংশ গ্রহনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীসহ অন্যান্যদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মনিরুজ্জামান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads