ads

রবিবার , ৯ মার্চ ২০২৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৮ বোতল মদসহ জয়নাল আবেদীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৯ মার্চ রবিবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী মেঘাদল রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়নাল পার্শ্ববর্তী কর্ণঝোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

Shamol Bangla Ads

ডিবি সূত্রে জানা যায়, শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সালেমুুজ্জামানের নেতৃত্বে এসআই মোরশেদ আলম, তরিকুল ইসলাম, জুয়েল রানা সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল রবিবার ভোরে শ্রীবরদীর সীমান্তবর্তী মেঘাদল রাবার বাগান এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওইসময় ৪৮ বোতল ভারতীয় মদসহ জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শেরপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সালেমুজ্জামান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। ধৃত জয়নাল আবেদিনকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Need Ads