ads

রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মার্চ ৯, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছে। ৮ মার্চ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার ৪টি গ্রামে ওই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

আহতদের মধ্যে রয়েছেন হাসিবুল ইসলাম (১৮), ফর্সা (৬০), সোহান (১৭), সোরতন নেছা (৭৫), রমজান আলী (১৬), শরিফ মিয়া (২৩), ফরিদা বেগম (৪৫)সহ অন্তত ১৫জন। কুকুরটি একইসাথে ৪টি মহিষকে কামড়িয়ে আহত করে।

জানা গেছে, শ্রীবরদী উপজেলার বাকশাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌড়াতে থাকে। ওইসময় কুকুরটি যাদেরকে সামনে পায় তাদেরকে কামড় দেয়। এতে ৪টি গ্রামের শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন। এদিকে, ঘটনার পর রাতেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।

Shamol Bangla Ads

ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন, আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়।ফর্সা মিয়া বলেন, ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে। এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়িয়েছে। আমাদের পাশের গ্রামের ৩ জন মানুষকে কামড়িয়েছে। আবার ৪টি মহিষকেও কামড়িয়েছে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান বলেন, কুকুরের কামড়ে একদিনে এতো রোগী হাসপাতালে আসেনি। আর হাসপাতালে আসা আহত সবাইকে হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ভ্যাক্সিন ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!