ads

রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ৯, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। এবারের প্রতিপাদ বিষয় ছিল ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’।

Shamol Bangla Ads

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৮ মার্চ শনিবার সকালে নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি’র সহযোগিতায় পৌরভবন থেকে একটি র‍্যালি বের হয়ে পৌশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক দীপ জন মিত্র। অংশ নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। আয়োজনে ছিল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

Shamol Bangla Ads

বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী  শামসুল হক রাকিব, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!