ads

রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিস্কুট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, প্রতিবেশী দাদা গ্রেফতার

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ৯, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক কন্যা শিশুকে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় চাঁন মিয়া ওরফে লছা (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ মার্চ শনিবার দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। গ্রেফতার চান মিয়া ওরফে লছা ওই গ্রামের আবেদ আলীর ছেলে ও ধর্ষিতা শিশুর প্রতিবেশী দাদা।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশু ও চাঁন মিয়া একই গ্রামের কাছাকাছি বাড়িতে বসবাস করেন। শনিবার দুপুরে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। এসময় বৃদ্ধ চান মিয়া তাকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটির ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে চান মিয়া পালিয়ে যান। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাতে নকলা থানায় একটি মামলা দায়ের করলে রাতেই চান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ওই ঘটনায় শিশুর বাবার দায়ের করা মামলায় গ্রেফতারকৃত বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!