ads

রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নদীতে ভাসমান নবজাতকের লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ৯, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে ভাসমান অবস্থাস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ মার্চ রবিবার দুপুরে পৌরশহরর ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

এদিকে নবজাতকের পরিচয় জানতে পুলিশ ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পৌরশহরের ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদীর পাড়ে হাত-মুখ ধুতে নামে কয়েকটি শিশু। এসময় তারা নদীতে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতজের লাশ দেখতে পায়। পরে তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads