ads

শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময়-ইফতার

স্টাফ রিপোর্টার
মার্চ ৮, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ

শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, শহীদ পরিবার এবং আহতদের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শনিবার দুপুরে পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

Shamol Bangla Ads

জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান ও কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসেন।

জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সবুজ মিয়ার মাতা সবুজা বেগম, শহীদ মাহবুবের মাতা মাহফুজা খাতুন, শহীদ সৌরভের বড় ভাই শোভন মিয়া, শহীদ বকুলের স্ত্রী নিলুফা আক্তার, আহত তালহা, শিবলী নোমানী, আরিফুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে মামুনুর রহমান, শাহরিয়ার সায়েম, নাহিদ আহম্মেদ নিলয়, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

মতবিনিময় ও ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!