পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে বিএসটিআই কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে বিএসটিআই এর এক আলোচনায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, পবিত্র রমজান মাস ছাড়াও যেন ভোক্তা সারাবছর পণ্য পেতে পারেন সেই দিকে লক্ষ্য রাখবে বিএসটিআই।

তিনি বলেন, লাইভ বেকারির পণ্যগুলোর উপর বিশেষ নজরদারি করা হবে। এ অবস্থান আরও কার্যকর করার জন্য বিএসটিআই কিউ আর কোড চালু করেছে। জনসাধারণ ঘরে বসেই মোবাইলের মাধ্যমে পণ্যের মান এই কিউআর কোডের মাধ্যমে পণ্যের মান যাচাই করতে পারবেন।




