ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

নতুন ছাত্রসংগঠনের ঘোষণা করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন ওই ছাত্রসংগঠনের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। ২৬ ফেব্রুয়ারি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ওই নাম ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান।

আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তৌহিদ মোহাম্মদ সিয়ামকে। এছাড়া রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে সংগঠনটির।

Shamol Bangla Ads

এদিকে নতুন ছাত্রসংগঠন ঘোষণার আগে মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের পর নতুন এই ছাত্রসংগঠনের ঘোষণা দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!