ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই সেল গঠন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে। এর আগে, নিজেদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আরও নতুন ২টি সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা পৃথক ২টি সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, নতুন সেল দুটির নাম রাখা হয়েছে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল গঠন করা হয়েছে।

Shamol Bangla Ads

২০ সদস্যবিশিষ্ট ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ সেলের সম্পাদক করা হয়েছে মো. মেহেরাব হোসেন সিফাতকে। সেলের সদস্য হিসেবে রয়েছেন, মো. মেহেরাব হোসেন সিফাত, মো. ফাইয়াজ আহমেদ সাঈদ, মো. ফাহমিন জাফর, মো. ইয়ামিন, মো. শাকিল, মো. মাহফুজুর রহমান, মোসা. নাইমা সুলতানা, মো. ইমতিয়াজ, মো. ইমন মিয়া, মোসা. রিয়া, মো. তাহমিন, মো. শাহরিয়ার হাসান, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সাগর আহমেদ, মোসা. নাফিসা হোসেন, মো. ওয়াসিম, মো. সৈকত, মো. ইরফান ভূঁইয়া, সজীব সরকার ও মো. রিদোয়ান শরীফ প্রমুখ।

অন্যদিকে ১০ সদস্যবিশিষ্ট ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেলর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম ফয়েজউল্লাহ। সেলের অন্য সদস্যরা হলেন, মো. শাকিল আলম, সাইফুল ইসলাম ফয়সাল, মো. সাইফুল ইসলাম, জাকারিয়া সাদ, মো. সালমান, তামিম সিফাত, ফারিয়া ইসলাম হ্যাপি, সুমাইয়া আক্তার মারিয়া ও তৌহিদ খান প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!