ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ-বিচার দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

সাম্প্রতিক সময়ে সারাদেশে বেড়ে যাওয়া বর্বরোচিত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের আয়োজনে ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান, সদস্য সাদরুল আহসান মাসুম, ডাঃ আরিফুল ইসলাম সুজন, আকাবা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য জোবায়ের আলম, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, ইনসাফ এর প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহ পাহাড়ী, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি উমর ফারুক, ইয়েস দলনেতা সারোয়ার হোসেন, ইয়েস সদস্য অমা রাণী দেবসেন প্রমুখ।

এসময় বক্তারা ধর্ষণ বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

Need Ads
error: কপি হবে না!