ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হাজং ভাষায় শিক্ষার বাস্তবতা বিষয়ক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪১১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

লিখিত বর্ণমালা না থাকায় মুখে মুখে প্রচলিত হাজং নৃ-জনগোষ্ঠির ভাষা আজ হারিয়ে যেতে বসেছে। ভাষার সাথে হাজংরা হারাতে বসেছে নিজেদের সংস্কৃতি। একদিকে বাংলা ভাষার দাপট, অন্যদিকে টিকে থাকার জীবন সংগ্রামে পরিবার থেকে সমাজ, পেশাগত জীবন সর্বত্র হাজং ভাষার চর্চা কমেছে। বিদ্যালয়েও নেই হাজং ভাষায় পড়ার সুযোগ। এমন বস্তবতায় হাজং ভাষাকে টিকিয়ে রাখতে নিজস্ব বর্ণমালা প্রণয়ন করে হাজং ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবী জানিয়েছেন হাজং জনগোষ্ঠির নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা। সেইসাথে হাজং পরিবারেও নিজিদের মধ্যে হাজং ভাষার চর্চা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

Shamol Bangla Ads

‘মাতৃভাষায় শিক্ষার বাস্তবতা : প্রেক্ষিত শেরপুরের হাজং জনগোষ্ঠি’ শীর্ষক এক মতবিনিময় সভায় এমন দাবী ও আলোচনা ওঠে আসে। ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি বন্ধধারা বিদ্যালয় মিলনায়তনে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার সহায়তায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি ওই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন হাজং নেত্রী কল্পনা রাণী হাজং। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন কবি-শিক্ষাবিদ, গবেষক জ্যোতি পোদ্দার।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিরেন চন্দ্র বর্মণ, ধান গবেষক সেন্টু হাজং, জেলা জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চন্দ্র হাজং প্রমুখ বক্তব্য রাখেন।

জনউদ্যোগ সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বন্ধধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কায়েস, সাংবাদিক এম. সুরুজ্জামান, ক্লডিয়া নকরেক কেয়া, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, ক্ষুদে শিক্ষার্থী পুস্পিতা হাজং, কৃষানী বন্দনা হাজং প্রমুখ।

সভায় হাজং নেতা জীবন কিশোর হাজং, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শরিফুর রহমান, আইপি ফেলো সুমন্ত বর্মনসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কমিউিনিটি লিডারসহ হাজং সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শেষে ক্ষুদে শিক্ষার্থীরা হাজং ভাষায় গান পরিবেশন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা পরবর্তী সংবাদ সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ-বিচার দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads