ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধর্ষণ, মব জাস্টিস, চুরি-ডাকাতির প্রতিবাদ ও বিচার দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ

সাম্প্রতিক সময়ে সারাদেশে বেড়ে যাওয়া বর্বরোচিত ধর্ষণ, মব জাস্টিস, চুরি-ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদ-বিচার দাবিসহ চাঁদাবাজি বন্ধে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের শহীদ স্কয়ারে (থানামোড়) এলাকায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওই বিক্ষোভের আয়োজন করে।

Shamol Bangla Ads

এতে বক্তব্য রাখেন এলাকায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, সংগঠক নাহিদ আহমেদ নিলয় প্রমুখ।

এসময় বক্তারা ধর্ষণ বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।

Shamol Bangla Ads

বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!