ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া গতির ট্রাকের চাপায় খোকা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার বাইটকামারী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকার রাজ মাহমুদের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বাইটকামারী এলাকায় এক চায়ের দোকানে চা পান করার পর নালিতাবাড়ী-নকলা মহাসড়ক পার হচ্ছিলেন খোকা মিয়া।

এসময় নালিতাবাড়ী থেকে নকলাগামী দ্রুতগতির পণ্যবাহী একটি ট্রাক খোকা মিয়াকে সড়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যায়।

Shamol Bangla Ads

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে ধরার চেষ্টা চলছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ব্যতীত লাশ হস্তান্তর করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!