ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

র‍্যাব বিলুপ্তসহ জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে ‘সবাই বসে’ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ওই কথা জানান তিনি।

Shamol Bangla Ads

উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘ একটা প্রস্তাব দিয়েছে। আমরা সবাই বসবো, এরপর আমাদের যা ডিসিশন তা জানাবো।

জাতিসংঘের এসব প্রস্তাবের বিষয়ে আমরা স্বাগত জানিয়েছি উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করেছে। তারপর আমরা বসে একটা ডিসিশন নেব।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, জুলাই-আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) গতকাল বুধবার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে।

একই সঙ্গে আনসার-ভিডিপির ওপর ‘সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ’ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!