ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউনূসকে প্রধান করে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন

খবর টি পড়েছেন : ২৬৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় ঐকমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ৬টি সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়েছে— আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এ কমিশন কাজ শুরু করবে এবং কমিশনের মেয়াদ ৬ মাস। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।

কমিশনের অন্য সদস্যরা হলেন—সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক।

Shamol Bangla Ads

এতে আরও বলা হয়েছে—নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি সংক্রান্ত যেসব সুপারিশ সংস্কার কমিশনগুলো করেছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে এই কমিশন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যতদিন ‘ডেভিল’ থাকবে ততদিন অপারেশন চলবে : স্বরাষ্ট্র… পরবর্তী সংবাদ র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads