ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যতদিন ‘ডেভিল’ থাকবে ততদিন অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ

যতদিন ডেভিল থাকবে ততদিন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন। ‘অপারেশন ডেভিল হান্ট’-এর সফলতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, জনগণই এ সম্পর্কে ভালো বলতে পারবেন।

Shamol Bangla Ads

অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগ্নেয়াস্ত্র জব্দের পরিমাণ প্রত্যাশা অনুযায়ী নয়, তবে সামনের দিনগুলোতে তা বাড়বে। তিনি বলেন, আপনারা যতটা আশা করেছিলেন, ততটা নয়। তবে, জব্দের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। তারা গ্রামগঞ্জে সব জায়গায় কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছপা হলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি। সেজন্য আমাদের সবার আনসার বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত। জাহাঙ্গীর আলম বলেন, আনসার বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে অযৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে না।

Shamol Bangla Ads

এর আগে সকালে, উপদেষ্টা গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তিনি আনসার ও ভিডিপি’র ১৮ জন কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য পদমর্যাদার সদস্যদের তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করেন। বাহিনীর কর্মকর্তা, কর্মচারীসহ মোট ১৫৬ জনকে সেবা ও সাহসিকতা বিভাগে পদক প্রদান করা হয়েছে।

পরে, উপদেষ্টা আনসার একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন, একটি ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং কুটির শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সূত্র: বাসস

Need Ads
error: কপি হবে না!