ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে

খবর টি পড়েছেন : ৩৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ৫ জানুয়ারি বুধবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মদ মোহসীন এই আদেশ দেন। এর আগে পুলিশ তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।

Shamol Bangla Ads

আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান ওই তথ্য জানিয়ে বলেন, সোনারগাঁ থানায় হওয়া আশিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ রিমান্ডের আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ জাকির বলেন, গত ৪ আগস্ট উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মৃত কামাল মিয়ার ছেলে আশিক মিয়া (২০)। পরে ৫ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় ২২ আগস্ট নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় আজ আদালত তাকে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

Shamol Bangla Ads

এর আগে আজ সকাল ৯টায় আদালতে তোলা হলে উত্তেজিত জনতা আনিসুল হককে উদ্দেশ্য করে চোর, বাটপার, দালাল ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে আদালতে তার নিরাপত্তা বাড়ানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংস্কার চলমান প্রক্রিয়া এজন্য নির্বাচন আটকে রাখার কারণ… পরবর্তী সংবাদ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads