শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়নের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় শেরপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সিমান্ত, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান, কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক ও ছাত্র-জনবান্ধব রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আমরা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।




