ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার হলরুমে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

জেলা গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমের তত্বাবধানে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

Shamol Bangla Ads

ওইসময় জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, লেখক ও শিক্ষক-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!