ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইজিবাইক ও অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায়কালে আটক ৩

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩০, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

শেরপুরে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। একইসাথে উত্তোলিত চাঁদার ১০ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়রা পরানপুর এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।

Shamol Bangla Ads

আটককৃতরা হলো সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ইমাম হোসেন (৩৪), পশ্চিমপাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে বাবুল মিয়া (২০) ও একই উপজেলার খুনুয়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা ও সদর থানার পুলিশ দুপুরে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায়। এসময় ইমাম হোসেন, বাবুল ও জাহিদুল সংগঠনের নামে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে এককালীন ৩০০ টাকা এবং মাসিক ১০০ টাকা করে চাঁদা আদায় করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে উত্তোলিত চাঁদার ১০ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের শেরপুর সদর থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!