ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমিরের ‘সিতারে জমিন পার’ আসবে ডিসেম্বরে

খবর টি পড়েছেন : ৩৩৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত ওই সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। সে-ই অনুমান করতে পারে ইশানের আসল সমস্যাটা কী! ছাত্র-শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি, এমন দর্শক কম পাওয়া যাবে।

Shamol Bangla Ads

২০০৭ সালে মুক্তি পেয়েছিল তারে জমিন পার। দীর্ঘ সময় পর এর সিকুয়েল নিয়ে আসছেন আমির, নাম রেখেছেন ‘সিতারে জমিন পার’। আমিরের সঙ্গে ইশান নামের শিশুটির ভূমিকায় অভিনয় করেছিল দারশিল। সিকুয়েলে আমিরের সঙ্গে আবার দেখা যাবে তাঁকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে।

সম্প্রতি গুজরাটে ভারতের প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেন আমির। সেখানে বহুল প্রতীক্ষিত সিতারে জমিন পার সম্পর্কে বেশ কিছু আপডেট শেয়ার করেন তিনি। জানান, গত বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়। এ বছরের ডিসেম্বরে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আমিরের। ‘লাল সিং চাড্ডা’র বিপর্যয়ের পর প্রেক্ষাগৃহে আমির খানের কামব্যাক সিনেমা হতে পারে সিতারে জমিন পার।

Shamol Bangla Ads

গুজরাটেই সিতারে জমিন পারের বেশির ভাগ অংশের দৃশ্যধারণ হয়েছে। ক্লাইম্যাক্সের শুটিং হয়েছে গুজরাটের ভাদোদারায়। এ লোকেশনের সঙ্গে বিশেষ স্মৃতি রয়েছে আমিরের। তিনি বলেন, ‘আমার বাবার অনেক সিনেমার শুটিং হয়েছে গুজরাটে। ছোটবেলায় বাবার সঙ্গে শুটিংয়ে যেতাম সেখানে। সিতারে জমিন পারের শুটিং করতে গিয়ে তাই নস্টালজিক হয়ে পড়েছিলাম।’

তারে জমিন পার পরিচালনা করেছিলেন আমির খান। তবে সিকুয়েল পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন। সিতারে জমিন পার নিয়ে আমির বলেন, ‘এটি তারে জমিন পারের সিকুয়েল হলেও গল্প এক নয়। একই থিম নিয়ে গল্প লেখা হয়েছে, তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। চরিত্রগুলো একই থাকছে। তবে পার্থক্য হলো, তারে জমিন পার সবাইকে কাঁদিয়েছিল, নতুন সিনেমাটি সবাইকে হাসাবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সঞ্জয়ের সিনেমায় মোশাররফ করিম ও শরিফুল রাজ পরবর্তী সংবাদ অনুদানের ৭ বছর পর ‘দায়মুক্তি’র মুক্তি ৭ ফেব্রুয়ারি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads