ads

বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টালিউডে সাড়া ফেলেছে অপূর্বর ‘চালচিত্র’

খবর টি পড়েছেন : ৩১৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টিভি নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ইদানীং ওয়েব কনটেন্টেও নজর কাড়ছেন তিনি। টিভি কিংবা ওয়েবে যতটা সরব তিনি, ঠিক ততটা অনিয়মিত সিনেমায়। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর সে পথে আর পা বাড়াননি। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমা এসেছে অপূর্বর। ‘চালচিত্র’ নামের এ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে তার।

Shamol Bangla Ads

বড়দিন উপলক্ষে গত ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতীম ডি গুপ্তর পরিচালনায় চালচিত্রে রহস্যময় এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তাঁর অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী আলোড়ন তুলতে না পারলেও সমালোচকদের নজর এড়ায়নি। অল্প সময়ে পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়। চালচিত্র মুক্তির এক সপ্তাহের মাথায় এসেছে সিকুয়েলের ঘোষণা; তাতে অপূর্বও থাকবেন বলে নিশ্চিত করেছেন পরিচালক।

‘চালচিত্র’ নিয়ে এত সুখবরের মধ্যে মন খারাপের বিষয়ও ছিল। প্রশংসিত সিনেমাটি এখনো দেখার সুযোগ পাননি অপূর্ব। মুক্তি উপলক্ষে গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা ছিল অভিনেতার এবং অংশ নেওয়ার কথা ছিল প্রিমিয়ারে। কিন্তু শিডিউল জটিলতায় যেতে পারেননি।

Shamol Bangla Ads

ক্রাইম থ্রিলারটি দেখার সুযোগ পাননি অপূর্বর বাংলাদেশের ভক্তরাও। এ নিয়ে তার ভক্তদের আক্ষেপ ছিল। সেই আক্ষেপ ঘুচবে এবার। ঘরে বসে চালচিত্র দেখার সুযোগ পাবেন সবাই। কারণ, সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে হইচইয়ে দেখা যাবে চালচিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছে হইচই।

জানা যায়, এ সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক নারী খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এই সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্‌ঘাটনে সাহায্যের হাত বাড়ায় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। এতে আরও রয়েছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্ত্রীকে নিয়ে শুটিংয়ে তাহসান, জানালেন ভালোবাসা দিবসের পরিকল্পনা পরবর্তী সংবাদ বরেণ্য সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলকে হারানোর ৬…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads